সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জামায়াত ক্ষমতায় গেলে বনদস্যু নির্মূলসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মাওলানা আবুল কালাম আজাদ ভেড়ামারায় ধানের শীষের পক্ষে নারীদের বিশাল মিছিল ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু  সংসদ নির্বাচন ও গণভোটে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত  খোলা জায়গায় আর ছড়াবে না দুর্গন্ধ, শ্রীপুর হাসপাতালে একি আধুনিক ব্যবস্থা! গাজীপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু  ত্রয়োদশ সংসদ নির্বাচনে কেন্দ্র ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও প্রত্যাশাঃ প্রফেসর ড,আবু তালেব বাউবি গাজীপুর–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

গাজীপুরে এরশাদ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

রিপোর্টারের নাম / ১১৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, নভেম্বর ২৩, ২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের, গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া এলাকায় এরশাদ হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের, বাসন থানা পুলিশ।

এ হত্যাকান্ডের সাথে জড়িত চার আসামীকে (গত ২২’শে নভেম্বর ২০২৩) বাসনের ইটাহাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি ধারলো চাপাতি ও একটি দা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর জেলার শ্রীবর্দী থানার উত্তরঘুনাপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ ইমরান হোসেন (৩৩), একই জেলার পশ্চিম পাড়া এলাকার মোঃ মোজাফর আলীর ছেলে মোঃ শাহ আলম (২৯), গাজীপুর মহানগরের বাসন থানার ইটাহাটা এলাকার মোঃ মোস্তফা কামালের ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৪), কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মোল্লাকান্দি এলাকার মোঃ হোসেনের ছেলে শাকিল (২৪)।

গ্রেফতারকৃত আসামীরা বাসন থানা এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে আসছিলো

হত্যার শিকার এরশাদ, চট্টগ্রামের পাহাড়তলী থানার সরইপাড়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে (৩৪)।

হত্যার শিকার এরশাদ, বাসন থানাধীন নলজানী এলাকায় বসবাস করতো। এরশাদ হত্যাকান্ডের ঘটনায় তার মা বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমান।

(২৩’শে নভেম্বর ২০২৩) বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবু তোরাব মোঃ শামছুর রহমান জানান, নিহত এরশাদের সাথে গ্রেফতারকৃত আসামী ইমরানের টাকা-পয়সা নিয়ে হাতাহাতি ও বাকবিতন্ডা হয়। এরই জের ধরে (গত ২১’শে অক্টোবর ২০২৩) গ্রেফতারকৃত অপর আসামী শাকিলের মাধ্যমে এরশাদকে বাসন থানাধীন ভোগড়া এলাকায় ডেকে এনে কুপিয়ে হত্যা করে। হত্যাকালে নিহত এরশাদের হাতের অর্ধেক অংশ বিছিন্ন করে ফেলে। গ্রেফতারকৃতরা ছাড়াও হত্যাকান্ডে আরো অজ্ঞাত নামা ৪-৫ জন থাকার কথাও জানান, গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমান।

আয়োজিত এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-পুলিশ কমিশনার মোঃ খাইরুল আলম, সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদ ও বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর