সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

গাজীপুরে কালীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান 

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১২২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৪:৪০ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম।

 

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পৌরসভা আইনে চারটি মামলা দায়ের করে মোট ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সঞ্জয় ঘোষকে ৫০ হাজার টাকা, তিথি বেকারির পরিচালক মো. মিলন মিয়াকে ২৫ হাজার টাকা এবং আরও দুজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

 

এর আগে সকালে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে আরেকটি পৃথক অভিযান পরিচালিত হয়।

 

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন—কালীগঞ্জ থানার তদন্ত ইনস্পেক্টর মো. আশরাফুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও কামরুল ইসলাম বলেন, “কালীগঞ্জে কোনো অবৈধ স্থাপনা সহ্য করা হবে না। যারা স্বেচ্ছায় দখল সরিয়ে নেবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। প্রয়োজনে উচ্ছেদ হওয়া স্থাপনার আইনগত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর