শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

গাজীপুরে ঘরমুখো মানুষের ঢল, ঢাকা -টাঙ্গাইল ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট 

গাজীপুর প্রতিনিধি / ৫১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ

গাজীপুরে প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণার পর শিল্পাঞ্চল গাজীপুর থেকে ঘরমুখী মানুষের ঢল নামায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নজিরবিহীন যানজটের সৃষ্টি হয়েছে।

প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা যানবাহন স্থির হয়ে থাকে। টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা এবং ভোগড়া এলাকা থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত যানজট ভয়াবহ রূপ নেয়। এ সুযোগে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে তিনগুণ পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যেখানে স্বাভাবিক সময়ে ৫০০ থেকে ৬০০ টাকা ভাড়া, সেখানে যাত্রীদের কাছ থেকে ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে বলে অভিযোগ করে ভুক্তভোগীরা।গাজীপুরের চান্দনা চৌরাস্তা, রাজেন্দ্রপুর চৌরাস্তা ও মাওনা এলাকায় কিছু সময় সড়ক অবরোধ করে বিক্ষোভও করে যাত্রীরা।গত সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে গাজীপুরের চার শতাধিক শিল্পকারখানা ছুটি ঘোষণা করলে সন্ধ্যার পর থেকেই মহাসড়কে মানুষের চাপ বাড়তে থাকে। ২৬ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। মঙ্গলবার সকাল থেকে বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে গন্তব্যের উদ্দেশে রওনা হন। এক যাত্রী জানান, ছুটি পেয়ে রাতেই বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলাম, কিন্তু যানজটে আটকে পড়ি। সকালেও গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে, তার ওপর অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। পোশাক শ্রমিকদের অভিযোগ, কোনো গাড়িতে ন্যায্য ভাড়ায় ওঠা যাচ্ছে না। একটি সিন্ডিকেট অতিরিক্ত ভাড়া আদায় করছে, কিন্তু প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না।

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে আসা এক বাসচালক বলেন, রাত ১টার দিকে সাভারে পৌঁছানোর পর সকাল হয়ে যায় চন্দ্রা পর্যন্ত আসতে। যাত্রীচাপ বেশি এবং অনেক গাড়ি যানজটে আটকে থাকায় ভাড়া বেড়েছে।

যানজট নিরসনে চন্দ্রা বাস টার্মিনাল, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর