বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে 

মোঃ সোহেল রানা / ৭৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ

মো: সোহেল রানা

 

গাজীপুর সিটি কর্পোরেশনের সালনার কাথোরা এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সাড়ে ১২ টার দিকে গুদামে আগুনের সূত্রপাত হয়৷

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে , দুপুরে আউয়াল মিয়ার মালিকানাধীন বাসা বাড়িতে অবস্থিত একটি ঝুট গুদামে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা । মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের কয়েকটি টিন শেডের বাসায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ৷ আগুনের তীব্রতা বাড়লে পরে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশন থেকে আরো দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া বলেন , ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে৷ পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ঝুট গুদামের মালামাল ও কয়েকটি টিনশেডের বাসা বাড়ি পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর