মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

রিপোর্টারের নাম / ১৭৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩, ৭:২২ অপরাহ্ণ

শামীম আল মামুন, স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কামরুজ্জামান নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মো: কামরুজ্জামান (৩৫) এর বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়। তিনি অলিম্পিক কারখানার মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এস.আই) তানসেন জানান, শুক্রবার ছুটির দিন থাকায় বাড়িতে গিয়েছিলেন কামরুজ্জামান। দুপুরের দিকে নিজ মোটরসাইকেল যোগে কাপাসিয়া এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন তিনি । গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে যান তিনি। এসময় বৃষ্টি ভেজা সড়ক থাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণে সমস্যা হলে সড়কে পড়ে যান কামরুজ্জামান। পরে পেছনে থাকা ট্রাকটির সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর