স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানাধীন ছয়দানা হারিকেন এলাকায় ট্রাক চাপায় নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
৬মে সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , হারিকেন এলাকায় ইন্টারলুপ বিডি লিঃ এক নারী শ্রমিক কে অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে নিহতের সহকর্মী শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়,ভোগান্তিতে পড়ে যাত্রী, চালক ও পথচারীরা। গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের উপ পুলিশ -কমিশনার আশরাফুল আলম বলেন, ট্রাকচাপায় এক নারী শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।