সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

গাজীপুরে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন, সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে পুলিশ 

স্টাফ রিপোর্টার গাজীপুর / ৭৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, আগস্ট ২৪, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে ২৪আগস্ট রোববার সকাল ১০টার দিকে ট্রাফিক সপ্তাহ ২০২৫ইং উদ্বোধন করেন জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান। এই সময় উপস্থিত ছিলেন ট্রাফিকের ডিসি আশরাফুল আলমসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা।জিএমপি কমিশনার নাজমুল করিম বলেন- সড়কে বিশৃঙ্খলা ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সবকিছু প্রস্তুত রয়েছে। নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

ট্রাফিক সপ্তাহে ঘোষিত গুরুত্বপূর্ণ বিধিনিষেধ গুলো হলো-বিআরটি লেন, ফ্লাইওভার ও মূল সড়কে রিক্সা/অটোরিক্সা প্রবেশ করতে পারবে না, মূল সড়ক থেকে কমপক্ষে ১০০ ফুট ভেতরে রিক্সা/অটোরিক্সা অবস্থান করতে হবে, চালকের পাশে বসিয়ে যাত্রী পরিবহন করা যাবে না, উল্টো পথে কোনো যানবাহন চলাচল নিষিদ্ধ, নির্ধারিত স্থান ছাড়া কোথাও পার্কিং করা যাবে না, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করা যাবে না, যেখানে সেখানে ওভারটেকিং নিষিদ্ধ,চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলা যাবে না, স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালের নিকট হর্ন বাজানো যাবে না,নির্ধারিত গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানো যাবে না।ট্রাফিক সংকেত অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে ও যেখানে সেখানে ইউটার্ন নেয়া যাবে না। যানজট ও জনদুর্ভোগ সৃষ্টিকারী গাড়ির বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিচ্ছি। তবে শুধু পুলিশের প্রচেষ্টায় নয়, নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা ছাড়া সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়।ট্রাফিকিং সম্বন্ধে যে কোন বিষয়ে জানতে যোগাযোগের জন্য জিএমপি কন্ট্রোল নাম্বার: ০১৩২০-০৭২৯৯৮, ট্রাফিক কন্ট্রোল রুম: ০১৩২০-০৭১২৯৮।

সর্বোপরি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আশা করছে, নগরবাসীর অংশগ্রহণে ট্রাফিক সপ্তাহ সফল হবে ও শহরে শৃঙ্খলিত সড়কব্যবস্থা গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর