নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে সক্রিয় ডাকাত দলের ৫ সদস্যকে
আটক করে কোনাবাড়ী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ একটি অটোরিকশা ও ১২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকৃতরা হলেন,টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাঁড়িয়া গ্রামের বাছির মিয়ার ছেলে সুমন রানা (২৭),বগুড়া জেলার ধুনট থানার বৈশাখী চৌবের গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মকুল মিয়া (২৬),ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানার কেলী গ্রামের মৃত আবু সিদ্দিক এর ছেলে সজিব (৩২),কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দরদড়া দেরগা বাজার গ্রামের মৃত সোলেমান হোসেন এর ছেলে মোঃ রানা ওরফে বিকাশ রানা (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার মাধবপুর গ্রামের জিল্লুর ওরফে জুল্লর রহমানের ছেলে মোঃ রুহুল আমিন (২১)।
১৭ই জুলাই বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন।
তিনি জানান, বুধবার (১৬ জুলাই) রাত ১১ টার সময় কোনাবাড়ী থানাধীন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ময়লার ভাগাড়ের কাছে ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাত দলের সদস্যরা। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় একটি ডাকাতির প্রস্তুতি দায়ের করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। তিনি আরো বলেন,তাদের বিরুদ্ধে সিডি এমএস পর্যায়লোচনা করে জানা যায় দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।