নজমুল হক, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর মহানগর উত্তর বিভাগের গোয়েন্দা (ডিবি) পুলিশ শনিবার (১৯ জুলাই) রাত ০১:৪৫ ঘটিকায় মহানগরীর বাসন থানাধীন নলজালী এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহানগর উত্তর বিভাগের গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে ও সঙ্গী ফোর্সসহ অভিযান চালিয়ে ৭ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাইটকামারীগ্রামের মৃত আলমাছ আলীর ছেলে মোস্তফা, একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে সারোয়ার জাহান শান্ত, পলাশীয়া গ্রামের সুলতান আলীর ছেলে নুর মোহাম্মদ, শেরপুর জেলার ঝিনাইগাতী থানার তাওয়াকুছা গ্রামের খোরশেদ আলমের ছেলে সাইদুর রহমান, রাজবাড়ী জেলার সদর থানার ভবানীপুর গ্রামের মৃত রিয়াজ শেখের ছেলে ফারুক শেখ, যশোর জেলার বিকরগাছা থানার বাউসা গ্রামের আব্দুল গফফার মিয়ার ছেলে সেলিম মিয়া এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার চামশ্রী (আশ্রমপাড়া) গ্রামের কাজিম উদ্দিনের ছেলে জুয়েল মিয়া।
এসময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, স্টীলের চাপাতি, স্টীলের ছুরিসহ ১টি মাইক্রোবাস উদ্ধার করে। এ বিষয়ে গাজীপুর মহানগর উত্তর বিভাগের গোয়েন্দা (ডিবি) পুলিশের পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ গাজীপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।