শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ ও চান্দনা চৌরাস্তা ব্লকেট 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৫৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান NESCO অফিসে সহকারী প্রকৌশলী রোকনুদ্দীনের নেতৃত্বে মব সৃষ্টি করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তার প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলন- এর অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে বিক্ষোভমিছিল ও ব্লকেড কর্মসূচি।

২৫ আগস্ট, ২০২৫ তারিখ বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান NESCO অফিসে সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানের নেতৃত্বে মব সৃষ্টি করে এবং প্রকৌশল অধিকার আন্দোলনের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি পালন করে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন। ২৬আগস্ট মঙ্গলবার বিকেল ৪.৩০ টায় গাজীপুরের শিমুলতলী রোডের সিটিটি মোড়ে বিভিন্ন পয়েন্ট থেকে মিছিলে মিছিলে ডিপ্লোমা প্রকৌশলীগণ সিটিটি মোড়ে জড়ো হন। তারপর সেখান থেকে মিছিল নিয়ে জয়দেবপুরের শিববাড়ি মোড় হয়ে চান্দনা চৌরাস্তায় এসে ব্লকেড কর্মসূচি পালন করে।ডিপ্লোমা প্রকৌশলীরা স্পষ্ট জানান-স্পর্শকাতর সরকারি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং যারা কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও অযৌক্তিক ৩ দফা দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আমরা দেশের লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী এবং পাঁচ লক্ষাধিক পলিটেকনিক শিক্ষার্থী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। নিচে আমাদের সাত দফা দাবি উল্লেখ করা হলো দাবিসমূহঃ

১) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ করতে হবে।

২) সকল প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীদের হার ১:৫ করতে হবে। ৩) ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩৩% পদোন্নতি নিশ্চিত করতে হবে। ৪) ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের পরিবর্তে পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নস্তরের পদে নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে। ৫) ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কতিপয় বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের গুণগত মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থীর আনুপাতিক হার ১:১২ করে শিক্ষক স্বল্পতা দূরীকরণের উদ্যোগ নিতে হবে।৭) কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর