বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধও শ্রমিকদের বিক্ষোভ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৩৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

গাজীপুরে বকেয়া বেতন, ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টায় শিনওয়ান গার্মেন্টস কোং লিঃ প্রতিষ্ঠানের শ্রমিকরা আন্দোলনে নামেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগস্ট মাসের বকেয়া বেতন, নাইট বিল পাওনা রয়েছে। মালিক পক্ষ বেতন দিতে টালবাহানা করায় সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘীরচালা এলাকায় কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামে প্রায় দুই শতাধিক শ্রমিক। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেয়। এতে প্রায় দেড় ঘণ্টা পর  শ্রমিকরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কারখানা মালিকের মোবাইল ফোন বন্ধ থাকায় কারখানার প্রশাসন বেতন পরিশোধে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বিষয়টি নিয়ে যোগাযোগ করেও মিলছে না আশ্বাস। তাই বাধ্য হয়ে আন্দোলন করছেন তারা। গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে শিনওয়ান গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর