মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরে তাকওয়া সিএনজি মুখোমুখি সংঘর্ষ তাকওয়া বাসে আগুন দিয়েছে জনতা 

রিপোর্টারের নাম / ২৭২ টাইম ভিউ
আপডেট : বুধবার, জানুয়ারি ১১, ২০২৩, ৪:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার :

গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় তাকওয়া মিনিবাসের সাথে সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় উত্তেজিত জনতা তাকওয়া বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দুর্ঘটনায় আহত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার ১১ জানুয়ারি বেলা ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

গাজীপুররের বাসন মেট্রো থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিউজ্জামান বলেন, বুধবার বেলা ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর মাহবুব ফিলিং স্টেশন এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনিবাস চন্দ্রার দিকে যাচ্ছিল এ সময় উল্টো পথে আসা একটি সিএনজির সাথে বাসটির সংঘর্ষ হলে সিএনজিটি উল্টে যায় এতে সিএনজি চালক আহত হন। এ সময় আশেপাশে থাকা সাধারণ মানুষ উত্তেজিত হয়ে তাকওয়া মিনিবাসে আগুন ধরিয়ে দেয়। আহত সিএনজি চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আগুন দেওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন বলেন, নাওজোর এলাকায় সিএনজি ও তাকওয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর