বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৪১ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) গাজীপুর সিটি কর্পোরেশনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেশন বিভাগের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) গাজীপুর জেলা সভাপতি ও সাবেক সচিব অধ্যাপক ডা. রুহুল ফুরকান সিদ্দিকী।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ।

 

গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) গাজীপুর জেলা শাখার সহযোগিতায় আয়োজিত সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে স্থানীয় সরকারের ভূমিকা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা বলেন, তামাকজনিত রোগ প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি স্বাস্থ্য ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বিভিন্ন স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর