বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

গাজীপুরে তুরাগ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল স্বাভাবিক

রিপোর্টারের নাম / ১০৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪, ৭:৩৭ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশনের আউটার সিগনালে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আধা ঘন্টা পর দুর্ঘটনা কবলিত বগিটি রেখে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাত্রা করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশন ও স্টেশনের মাস্টার হানিফ আলি।

 

তিনি জানান, তুরাগ কমিউটার ২ ট্রেনটি প্রতিদিন জয়দেবপুর ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে, ঢাকা পৌঁছায় সকাল ৮টা ৩০ মিনিটে। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময়ে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনটি যাত্রী নিয়ে জয়দেবপুর রেল স্টেশন ছেড়ে যায়। পরে ট্রেনটি ধীরাশ্রম স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরেই এর একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-জয়দেবপুর রেল রুটের একটি লাইন সাময়িকভাবে বন্ধ থাকে।

 

তিনি আরো বলেন, ঢাকা-জয়দেবপুর রেল রুটে ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে। দুর্ঘটনার পর পূর্ব পাশের লাইনটি সাময়িক বন্ধ থাকলেও পশ্চিম পাশের লাইন দিয়ে বাই রোটেশন ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনা কবলিত বগিটি রেখে তুরাগ কমিউটার ট্রেনটি পুনরায় ঢাকা উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাত্রা করে।

 

তুরাগ কমিউটার ট্রেনের যাত্রী আমিনুল হক বলেন, ধীরাশ্রম স্টেশন থেকে ট্রেনটি ঢাকামুখী চলাচল শুরুর কিছুক্ষণের মধ্যে এটির একটি বগি লাইনচ্যুত হয়। আল্লাহর রহমতে অল্পের জন্য সকল যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন। কোন যাত্রী আহত হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর