বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত 

গাজীপুর প্রতিনিধি / ৩৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরের সফিপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো আইডিয়াল পিঠা উৎসব।শনিবার ২৪ জানুয়ারি স্থানীয় সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ দিনব্যাপী কলেজে ওই উৎসব আয়োজন করে। সকালে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় শিক্ষানুরাগী শাহাজ উদ্দিন।

 

শীতের আমাজে প্রতি বছর এ প্রতিষ্ঠানে পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসব ঘিরে কলেজ আঙিনা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়েছে। তারা পিঠা উৎসব স্থলে এসে নিচ্ছেন বাহারি পিঠার দুর্দান্ত স্বাদ।

 

মেলা ঘুরে দেখা গেল, উৎসব স্থলে গ্যালারিতে মাংসপিঠা, ভাপা পুলি পিঠা, গোলাপী পিঠা, শামুক পিঠা নকশী পিঠা, সেমাই পিঠা,পাটি সাফটা ও কাপ কেক পিঠার সমাহার। প্রতিষ্ঠানের কলেজ ভবনের দুতলা এবং তিন তলায় বিভিন্ন স্টলে কথা হলো ওই প্রতিষ্ঠানের প্রভাষক আশরাফুল ইসলাম,   মায়া আক্তার, রিমা , রাজিয়া , শিক্ষার্থী ইভা , নাসরিনসহ  অনেকের সাথে। তারা জানান, সবার মাঝে এ পিঠা উৎসব জনপ্রিয়তা পেয়েছে। এটা আমাদের বাঙালিয়ানা সংস্কৃতির একটা অঙশ।

 

সফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান জানান, গ্রামীণ ঐতিহ্য লালন ও ধারণের জন্য প্রতিবছর এই কলেজে পিঠা উৎসব আয়োজন করা হয়।  এমন উৎসব স্থানীয় জনগণদের মধ্যেও সাড়া পেয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা মুগ্ধতা নিয়ে পৃষ্ঠা উৎসব উপভোগ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর