সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

গাজীপুরে দুলাভাইয়ের হাতে শালক খুন দুলাভাই গ্রেপ্তার 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৯৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুলাই ২৫, ২০২৫, ১০:১১ অপরাহ্ণ

  • ঋণ পরিশোধের চাপে ছিলেন জালাল ।
  • ঋণ পরিশোধের জন্য স্ত্রীর বাবার ওয়ারিশের সম্পতির দিকে নজর ছিল জালালের।
  • শালক জামান বোনকে সম্পত্তি দিতে অস্বীকার করায় হত্যা করেছে জালাল।

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর বারেন্ডা এলাকায় দুলাভাই গলা কেটে হত্যা করে শ্যালক জামান মিয়াকে ।গলাকেটে হত্যার দুই দিনের মাথায় রাজমিস্ত্রী জামান মিয়া (৪৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে গাজীপুর পিবিআই পুলিশ। একইসাথে এ হত্যায় জড়িত নিহত জামানের ভগ্নিপতি জালালকে (৫৩) গ্রেফতার করে পিবিআই পুলিশ গাজীপুর।

গ্রেফতার জালাল জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, ওয়ারিশি সম্পত্তি দিতে অস্বীকার করায় শ্যালক জামানকে তিনি গত বুধবার (২৪ জুলাই) সকালে গলাকেটে হত্যা করেন।

শুক্রবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হত্যাকাণ্ডের রহস্য জানায় গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন – পিবিআই।
মামলার তদন্তকারী কর্মকর্তা সনজিৎ বিশ্বাস জানান, আসামি জালাল চারটি এনজিও থেকে নেয়া পাঁচ লাখ টাকার ঋণ পরিশোধের চাপে ছিলেন। এই ঋণ পরিশোধের জন্য স্ত্রীর বাবার ওয়ারিশের সম্পতির দিকে তার নজর পড়ে। শ্যালক জামানকে তিনি স্ত্রীর সম্পত্তির ভাগ দিতে চাপ দেন। কিন্তু জামান বোনকে সম্পত্তি দিতে অস্বীকার করেন। এতে কথাকাটাকাটির একপর্যায়ে বটি দা দিয়ে পেছন দিক থেকে টান দিয়ে জামানের গলা কেটে ফেলেন। এতে ঘটনাস্থলেই জামান মারা গেলে জালাল পালিয়ে যান।গত বৃহস্পতিবার (২৪ জুলাই) কাশিমপুর থানায় নিহত জাপানের স্ত্রী মামলা করেন। মামলাটি পিবিআই তফসিলভুক্ত হওয়ায় এক আবেদনের প্রেক্ষিতে অত্র মামলাটি পিবিআই গাজীপুর জেলা অধিগ্রহণ করেন।গাজীপুর পিবিআই পুলিশ সুপার মো: আবুল কালাম আজাদের দিক নির্দেশনায় মামলাটি উপ-পুলিশ পরিদর্শক (নি:), সনজিৎ বিশ্বাস তদন্ত করেন।

এ বিষয়ে পিবিআই পুলিশ সুপার মো: আবুল কালাম আজাদ বলেন, ‘এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মরহুম জামান মিয়া আসামির শ্যালক। জামান মিয়া রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। আসামি জালালের শ্বশুরের সম্পত্তি নিয়ে মৃত জামান মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। আসামি জালাল কিস্তির টাকার জন্য তার শ্যালক জামানের কাছে তার স্ত্রীর সম্পত্তির ভাগের টাকা চাইলে মৃত জামান টাকা দিতে অস্বীকার করায় তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে গ্রেফতার আসামি জালাল রাগের মাথায় ঘরে থাকা বটি দিয়ে জামান মিয়ার গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। আসামি জামান মিয়াকে নৃশংস হত্যার দায় স্বীকার করে জালাল নিজেকে জড়িয়ে বিজ্ঞ আদালতে ফৌ: কা: বি: ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর