সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক! কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি বাংলাদেশি যুবক কে আটক বিএসএফ এর বিরুদ্ধে বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া বাউবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি চুক্তিপত্র স্বাক্ষর গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্সঃডুয়েট উপাচার্য শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত সমাজসেবার লাইসেন্সে অবৈধ ক্ষুদ্রঋণ ব্যবসা,এমআরএ অনুমোদন ছাড়াই অভয়নগরে চলছে সুদ ও কিস্তির দৌরাত্ম্য

গাজীপুরে নারীসহ বিকাশ প্রতারক চক্রের ৩জন গ্রেফতার

রিপোর্টারের নাম / ৩৩৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩, ২:০১ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুরের কোনবাড়ীতে নারীসহ বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। গত সোমবার (৬ জানুয়ারি) গাজীপুর জেলার কালিয়াকৈর ও মহানগরের টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো- কালিয়াকৈর থানার গোবিন্দপুর গ্রামের মৃত দধি মন্ডলের ছেলে মোঃ শফিকুল ইসলাম, (৪০), শেরপুর জেলার শ্রীবর্দী থানার আটকান্দা গ্রামের জয়নালের ছেলে মোহাম্মদ মামুন(২৫) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার শিবরামপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে মোসাঃ নিলুফা(২৬)।

মঙ্গলবার দুপুরে,জিএমপি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার তোরাব মোহাম্মদ শামছুর রহমান জানান,গ্রেফতারকৃতরা বিকাশ এজেন্ট এর দোকান থেকে গ্রাহকদের মোবাইল চুরি এবং সেই মোবাইল থেকে টাকা ক্যাশ আউট করে।গত জানুয়ারি মাসের ২৪ তারিখে মহানগরের কোনাবাড়ী থানায়,সুরাইয়া খাতুন নামের একজন ভুক্তভোগীর এমন অভিযোগের ভিত্তিতে প্রতারকদের গ্রেফতারে অভিযানে নামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার কালিয়াকৈর থেকে প্রথমে শফিকুল ইসলাম ও তার তথ্যের ভিত্তিতে অপর দুই প্রতারকে মহানগরের টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করে জিএমপি’র কোনাবাড়ী থানার পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৭ হাজার টাকা, প্রতারণার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রতারণার মধ্যে চুরির একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর