সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

গাজীপুরে পরিবেশ রক্ষায় ট্যুরিস্ট পুলিশের বৃক্ষরোপণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ১৯০ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ১৬, ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

 

পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ গাজীপুর জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে গাজীপুরের ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এবং গাজীপুর সাফারি পার্ক সংলগ্ন ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিশনাল ডিআইজি, ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার মুখলেছুর রহমান, ঢাকা রিজিয়ন টুরিস্ট অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ, শিল্পপতি বেলাল খান, ট্যুরিস্ট পুলিশ গাজীপুর জোনের ইনচার্জ কামাল উদ্দিন, গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম, গাজীপুর জোনে ট্যুরিস্ট কমিউনিটি পুলিশিং দপ্তর সম্পাদক সাংবাদিক আবু সাঈদ, সাফারি পার্ক ট্যুরিস্ট কমিউনিটি পুলিশিং সভাপতি সুরুজ্জামান মিয়া, বিএনপির নেতা সুরুজ মিয়া প্রমুখ।

 

এডিশনাল ডিআইজি, ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার মুখলেছুর রহমান বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং এটি আমাদের মাটিকে ধরে রাখে, জীববৈচিত্র্যকে রক্ষা করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং প্রাকৃতিক দুর্যোগের প্রতিরোধেও সহায়তা করে। বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ দেশের প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন কেন্দ্র এবং পরিবেশ রক্ষায় বরাবরই সচেষ্ট। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি অংশ। আমাদের লক্ষ্য হলো গাজীপুর অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং স্থানীয় জনগণকে সচেতন করাপরিবেশ রক্ষায় সকলের অংশগ্রহণ জরুরি। আমি আহ্বান জানাই আমাদের সকল সহকর্মী, স্থানীয় জনগণ ও তরুণ প্রজন্মকে আমরা যেন সবাই মিলে আরও বেশি গাছ লাগাই, নিয়মিত পরিচর্যা করি এবং একটি সবুজ বাংলাদেশ গড়তে সক্রিয় ভূমিকা পালন করি। পরিশেষে, যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর