শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি

গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৭১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে ধারাবাহিক বিশেষ অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ একাধিক অপরাধী চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পৃথক অভিযানে অবৈধ অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, ছিনতাইকৃত ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি ২০২৬ খ্রি. ডিবি (উত্তর) বিভাগের এসআই আকরাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ কাশিমপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান (২৫) ও হযরত ওমর মৃধা (২৭)-কে গ্রেপ্তার করেন। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই দিনে অপর এক অভিযানে সুমন মোল্লা (৩৬)-কে গ্রেপ্তার করে তার কাছ থেকে আরও ৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

এরপর ১৫ জানুয়ারি ২০২৬ খ্রি. ডিবি (উত্তর) বিভাগের এসআই আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার মাজারবস্তি এলাকাসহ গাজীপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য শওকত আলী (৪৫), মঞ্জু মিয়া (৪০), শাহজাহান (৪০), বজলুর রহমান (৫০), কুদ্দুস আলী (৩৩), আঃ রব আকাশ, বদু মিয়া (৩৫) ও আঃ হালিম (৩২)-কে গ্রেপ্তার করা হয়। তাদের দখল থেকে কুড়াল, চাকু ও মাফলার উদ্ধারসহ ছিনতাইকৃত চারটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

একই দিন বেলা আনুমানিক ১টা ১০ মিনিটে ডিবি (উত্তর) বিভাগের এসআই মোঃ জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানাধীন শিমুলতলী এলাকা থেকে ছিনতাইকারী দলের সদস্য সম্রাট-কে গ্রেপ্তার করেন। তার দেওয়া তথ্যমতে পলাতক রাজ্জাকের স্ত্রীর হেফাজত থেকে ছিনতাইকৃত ৪৩ হাজার টাকা ও তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

অন্যদিকে, ১৫ জানুয়ারি বৃহস্পতিবার ডিবি (দক্ষিণ) বিভাগের এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় শাহাদৎ স্টোরের সামনে পাকা রাস্তায় শর্টগান সদৃশ্য আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টাকালে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মোঃ রাব্বি সরকার (২৬) ও আনছারুল হক ওরফে আসান ভূইয়া (৩০)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় তৈরি শর্টগান সদৃশ্য অস্ত্র জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর