বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

গাজীপুরে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ১৩৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪, ১০:১৫ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

“প্রকৃতির জন্য শিশুরা” (২০শে ডিসেম্বর২০২৪) শুক্রবার সকাল ১০ টায় গাজীপুর সিটি কর্পোরেশন ৩২নম্বর ওয়ার্ড়, আব্দুল কাদের ক্যাডেট স্কুলে পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় । মিশন গ্রিন বাংলাদেশ এবং অক্সিজেন ব্যাংক অফ বাংলাদেশ যৌথ আয়োজনে অনুষ্ঠান হয়েছে।

 

উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাজী আব্দুল কাদের ক্যাডেট স্কুল প্রতিষ্ঠাতা ও অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ এর উপদেষ্টা জনাব হাবিবুর রহমান,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল কাদের ক্যাডেট স্কুল এর প্রধান শিক্ষক আমজাদ আলী, সভাপতিত্ব করেন অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আনোয়ার উল্লাহ।

 

উক্ত কর্মশালায় শিশুদের উদ্দেশ্যে অতিথিরা বলেন,

প্রকৃতিকে রক্ষার দায়িত্ব আমাদের সকলের। কিন্তু আমরা কি আমাদের শিশুদের সঠিক ভাবে প্রকৃতির প্রতিটি বিষয়ে সচেতন করতে পারছি? শিশুদেরকে যদি আমরা সঠিকভাবে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ নিয়ে শিক্ষা দিতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে প্রাণ-প্রকৃতি রক্ষায় অগ্রগামী ও প্রকৃতি প্রেমী এবং বাংলাদেশ হবে একটি আদর্শ সবুজ দেশ।

 

শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনার মধ্যে বিভিন্ন প্রশ্ন করা হয়, সঠিক উত্তরদাতা সকলকে বিভিন্ন প্রজাতির ফুল গাছ উপহার দেয়া হয়েছে।

 

এছাড়া নাগরিক জীবন, যন্ত্রের দাপট আর প্রাতিষ্ঠানিক পড়াশোনার ব্যস্ততায় এ যুগের শিশুরা তাদের বাসা আর বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে ক্রমেই আবদ্ধ হয়ে পড়ছে। বাহিরের মুক্ত পরিবেশে ছুটে বেড়ানো, গাছ চেনা, প্রকৃতি নিয়ে জানার আগ্রহ তাদের নেই বললেই চলে। এই সীমাবদ্ধতা শিশুর স্বাভাবিক বিকাশের জন্য ইতিবাচক নয়, বলছেন বিশেষজ্ঞরা। প্রকৃতির সঙ্গে শিশুদের যোগাযোগ বাড়াতে শিশুদের প্রকৃতি সম্পর্কে সচেতন করতেই ‘প্রকৃতির জন্য শিশুরা’ নামে এই উদ্যোগ নিয়েছে মিশন গ্রিন বাংলাদেশ ও অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ। গাজীপুর জেলার মধ্যে বিভিন্ন স্কুলে এই আয়োজন চলমান থাকবে জানিয়েছেন, অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ প্রতিষ্ঠাতা আনোয়ার উল্লাহ।

 

প্রকৃতি মায়ের আঁচল তলে,

জীবন খুঁজে শান্তি বলে।

পাহাড় ডাকে, বন পথ জানে,

প্রকৃতি সবটুকু প্রাণে।

তাইতো বলি, রক্ষা করো,

প্রকৃতি ভালোবেসে জড়ো।

সবুজ রাখো, সুন্দর গড়ো,

জীবনের গান হৃদয়ে ভরো।

ছোট্র কবিতা আবৃতির মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি, আনোয়ার উল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর