শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

গাজীপুরে প্রেমিকার বিয়ের খবর শুনে প্রেমিকের আত্মহত্যা

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৮৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, আগস্ট ১৭, ২০২৫, ১:০৫ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় ১৬ আগষ্ট শনিবার প্রেমিকার বিয়ের খবর শুনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক জোবায়ের হোসেন (২২)।জোবায়ের হোসেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার জিদুরী গ্রামের মোতালেব হোসেনের ছেলে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় কালিয়াকৈর সরকারি কলেজে অনার্সে পড়াশোনা করতো। তার বাবা-মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতো।

পরিবার সূত্রে জানাযায় জোবায়ের হোসেন চন্দ্রায় কালিয়াকৈর সরকারি কলেজে পড়াশোনার সময় অনন্যা নামে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক হয়। প্রেমিকা অনন্যার শুক্রবার (১৫ আগস্ট) অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। এই অভিমান থেকে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।

নিহতের বাবা মোতালেব হোসেন বলেন,লাঞ্চের সময় বাসায় আসিয়া তাহার রুমে ডাকাডাকি করিলে রুমের ভিতর হতে কোন সারা শব্দ না পেয়ে কোনাবাড়ী থানা পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে দরজা খুললে দেখি আমার ছেলে সিলিং ফ্যানের সংগে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই তাইম বলেন,খবর পেয়ে লাশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর