সুমন গাজী:
বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২২আগষ্ট) বিকেলে ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ এস.এম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বিএনপির নেতা সেলিম ভূঁইয়াসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।