শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৮৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ২, ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় বাঘের বাজার বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবত সদর উপজেলায় দলীয় ও জনসেবামূলক কর্মকান্ডে সক্রিয় রয়েছি। আমার জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততাকে হেয় করার উদ্দেশ্যে একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এই অপপ্রচার চালানোর মূল হোতা হলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দোসর শাখাওয়াত হোসেন। সে একজন বিতর্কিত ব্যাক্তি। তাঁর বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, জমি দখল এবং সাধারণ নিরীহ মানুষকে ভয়িভীতি দেখিয়ে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে। সে আমাকে জড়িয়ে পরিকল্পিতভাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে এলাকায় অপপ্রচার চালিয়ে আমার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে। সদর উপজেলার মাটি ও মানুষের জন্য আমি রাজপথে ছিলাম, আছি এবং থাকব। কোনো ষড়যন্ত্র আমার জনপ্রিয়তা ও রাজনৈতিক সততা ক্ষুন্ন করতে পারবে না।

অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বক্তব্য আরো বলেন, যেসব ব্যক্তিকে শাখাওয়াত ভূমিদস্যু হিসেবে অভিযুক্ত করে সংবাদ সম্মেলন করেছেন তারা সবাই এলাকার সাধারণ মানুষ, যাদের নিজস্ব বসতবাড়ি ও ব্যবসা রয়েছে। তারা কখনোই কোনো সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন না। বরং শাখাওয়াত হোসেন নিজেই অতীতে এইসব লোকদের উচ্ছেদ করে তাদের জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন। শাখাওয়াত হোসেন যে মামলা দায়ের করেছেন সেটিও উদ্দেশ্য প্রণোদিত। তিনি এলাকার প্রকৃত মালিকদের হয়রানি করতে আইনের অপব্যবহার করছেন। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব নিরপরাধ ব্যাক্তিদরেকে মিথ্যা মামলায় যেন হয়রানি না করা হয়। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষী ব্যক্তিদের বিচার দাবী করছি।

এসময় তিনি গাজীপুর জেলা এবং কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে অনুরোধ করে বলেন, এই ধরণের রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি কখনো কোনো দাঙ্গা, হাঙ্গামা, দখল চেষ্টার সঙ্গে জড়িত ছিলাম না, নেই এবং হবোও না।

শাখাওয়াত হোসেন বলেন, আমি একজন জমির ব্যবসায়ী। একজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ কেন করব? আমার সাথে অন্যায় করা হয়েছে বলেই আমি এসব অভিযোগ করেছি। আমার কাছে প্রমাণ আছে বিধায় ইসলাম উদ্দিনসহ ওইসব ব্যাক্তিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ আনতে বাধ্য হয়েছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শহীদুল ইসলাম শহীদ, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি সাঈফুল ইসলাম, সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর