নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানা পুলিশ একটি চেকপোস্টে বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে । আটক ব্যক্তি রাকিব হাসান (৪০), বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কালিকাপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।বুধবার ভোর রাত ১ টার দিকে টঙ্গী পূর্ব থানা আমতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযানের সময় তাকে আটক করা হয়। এই বিষয়ে বেলা আড়াইটায় জিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রো পলিটন পুলিশের মিডিয়া উপ-পুলিশ কমিশনার এসএম শফিকুল ইসলাম ব্রীফিংয়ে বলেন, ৬ রাউন্ড গুলি ও বিদেশি একটি রিভলবারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার ব্যাক্তি বরিশালের বাবুগঞ্জের মৃত আজহার আলীর ছেলে মো: রাকিবুল হাসান (৪৩), সে ডিএমপি ঢাকার বনানী থানার মহাখালীর ৭তলা সংক্রামক ব্যাধি হাসপাতাল কোয়ার্টারে অস্থায়ী বসবাস করতেন।

উপ-পুলিশ কমিশনার আরো জানান গাজীপুর চৌরাস্তা রহমান শপিং মলের সামনে থেকে ২লাখ ৯৮হাজার দুইশ জাল টাকাসহ জিএমপি গোয়েন্দা উত্তর বিভাগ অপর এক অভিযানে কিশোরগঞ্জের করিমগঞ্জের হাতড়াপাড়া এলাকার সুরুজ মিয়া ছেলে মাজহারুল ইসলাম ওরফে সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।