রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

গাজীপুরে বিনা ধান ১৯ এর মাঠ দিবস পালিত

রিপোর্টারের নাম / ১৭৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪, ৫:৩৮ অপরাহ্ণ

সুমন গাজী:

 

গাজীপুরের শ্রীপুরে বিনা ধান ১৯ এর মাঠ দিবস পালিত হয়েছে । মঙ্গলবার(২০ আগষ্ট) বিকেলে উপজেলার বর্মী ইউনিয়নের বাঁশতলা এলাকার, কৃষক মাওলানা ফয়সাল আহমেদের মাঠে দিবসটি পালিত হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর রাজস্ব তহবিলের অর্থায়নে এবং বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উল্লেখিত বিনা’র আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষণ কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম এর সঞ্চালনায়, এবং উক্ত আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফরিদ আহমেদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, বিনার মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ধান জাতের উদ্ভাবক ডঃ মোঃ আবুল কালাম আজাদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বিনা’র সম্মানিত গবেষণা পরিচালক ডঃ মুহাম্মদ ইকরামুল হক, সিএসও (আরসি)। গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ সিদ্দিকুর রহমান সহ শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তারা। এসময় মাঠ দিবস অনুষ্ঠানে বক্তারা বিনা’র উদ্ভাবনী উচ্চ ফলনশীল, স্বল্প জীবনকালীন, ও খরা সহিষ্ণু আউস ধানের জাত বিনা১৯ এর একাধিক সম্প্রসারণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন কৃষকদের মাঝে । পাশাপাশি ক্রপ কাটিং ও ফলন সম্বন্ধে আগত কৃষক -কৃষাণী ও সুধীজনকে অবহিত করেন।

 

বিনা ধান একটি উচ্চ ফলনশীল ধান হওয়ায় এই এলাকার কৃষকরা আগামীতে আরো বেশি এই ধান জাতের চাষাবাদের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট কৃষক, উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর