সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

গাজীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৭৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার, গাজীপুর 

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে ৭আগষ্ট বৃহস্পতিবার গাজীপুরে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫।

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল আল মামুনের সভাপতিত্বে ও রেঞ্জার মইনুল হোসেন সঞ্চালনায় জেলা প্রশাসনের কনফারেন্স রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক শামসুল আরেফিন।প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন বলেন,”বৃক্ষ শুধু অক্সিজেন দেয় না, এটি একটি বরকতময় দান। প্রতিটি গাছ লাগানো সদকার সমান। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানব জীবনে গাছের অবদান অনস্বীকার্য। আমাদের নতুন প্রজন্মকে প্রাথমিক স্তর থেকেই গাছের যত্ন ও ভালোবাসা শেখাতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোতাছেম বিল্লাহ, স্থানীয় সরকারের উপ-পরিচালক আহম্মেদ হোসেন ভূঁইয়া, গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম খান এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনির হোসেন।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে ভাওয়াল রাজবাড়ী মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সাতদিনব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়। মেলাটি গাজীপুরের মানুষের পরিবেশ প্রেমকে আরও গভীরভাবে উদ্বুদ্ধ করে তোলে।

মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, পরিবেশবান্ধব প্রযুক্তি ও সচেতনতামূলক প্রদর্শনী স্থান করে নেয়। শিক্ষার্থীদের উপস্থিতি মেলাকে প্রাণবন্ত করে তোলে—তারা আগ্রহভরে বিভিন্ন চারা সংগ্রহ করে এবং পরিবেশ রক্ষায় নিজেকে যুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর