সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার গাজীপুর / ৭৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫, ১:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,গাজীপুর 

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় ভাই ভাই কাঁচাবাজারে আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে মার্কেটের অন্তত অর্ধশত দোকান ও মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার ৪সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, চান্দনা চৌরাস্তায় শাপলা ম্যানশনের পেছনে কাঁচা বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে গাজীপুর, ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পানির স্বল্পতা ও প্রচন্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পরে পাশের পুকুর ও শাপলা ম্যানশন থেকে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন ৭ টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিং চলছে।তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের দাবি, আগুন লেগে মুদি- মনোহারি, কাঁচা সবজির বাজারসহ অন্তত ৫০ টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর