মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরে ভাওয়াল রিসোর্টে দখল করা জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম / ১০৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, এপ্রিল ২৭, ২০২৪, ১০:৫৮ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি:

 

 

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী এলাকায় ২৭ এপ্রিল শনিবার সকাল সারে ১১টায় ভাওয়াল রিসোর্টে দখল করা জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী কয়েকটি পরিবার।

 

গাজীপুর সদর উপজেলার নলজানি এলাকার ভাওয়াল রিসোর্ট ও স্পা এর সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মো, শফিউল্লাহ।

বক্তব্যে তিনি বলেন, রিসোর্টের ভিতরে ২ একর এবং তার নানা মুক্তিযোদ্ধা ডা. সিরাজুল ইসলাম ও ভাইবোনদের ১ একর জমি ছিল। জমিতে ধান চাষ হতো। ২০১৩ সালে রাতে কাচা ধান কেটে সকালে বালু ফেলে সব জমি ভরাট করে ফেলে বেনজীর আহমেদের লোকজন। অসংখ্য পুলিশ দাড়িয়ে থেকে বালু ফেলার কাজ তদারকি করে। জমির শোকে মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ভাই মুক্তিযোদ্ধা রেজাউল হক মারা যান।এছাড়াও নলজানি গ্রামের আমির উদ্দিনের ১৬ বিঘা ও আবদুল মজিদ এবং তার ভাইদের ৬ বিঘা জমিও একই কায়দায় দখল করে বেনজীরের লোকজন। এলাকার বাসিন্দা আ:জলিল বলেন প্রতিবাদ করায় আমির উদ্দিন ও তার পরিবােরর সদস্যদের নামে একাধিক চাঁদাবাজি ও অস্ত্র মামলা দিয়ে জেলে পাঠায়। পরবর্তীতে জমির শোকে আমির উদ্দিন, তার স্ত্রী ও এক ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।আবদুল মজিদের ছেলে রুহুল আমিন বলেন, জোর করে জমি দখলে নিয়ে সান্ত থাকেনি বেনজীরের দালালরা। তার বাবা চাচাদের নামে চাদাবাজি,ও নারী নির্যাতন মামলা দিয়ে জেল খাটায়। বাধ্য হয় বেনজীরের কাজে ৬ বিঘা জমি মাত্র ৩ লাখ টাকায় বিক্রি করে দিতে বাধ্য হন।ঐ এলাকার আরো বহু মানুষের জমি জবর দখল করে নেন সাবেক র‍্যাবের প্রধান বেনজির আহমেদ ও তার লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর