শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে ভারতীয় জাল রুপি ও জাল নোট সহ গ্রেফতার ৪ 

রিপোর্টারের নাম / ১৭৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩, ৭:০৫ অপরাহ্ণ

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার

 

 

গাজীপুর মহানগর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এক অভিযান চালিয়ে ভারতীয় জাল রুপি ও দেশীয় জাল নোট উদ্ধার করে।

আসন্ন ঈদকে সামনে রেখে সারা দেশে ভারতীয় জাল রুপি ও জাল টাকা সরবরাহ করা হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে জাল নোট ক্রয়-বিক্রয় চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটের সদর থানা পুলিশ।গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ লক্ষ ৪৪ হাজার ভারতীয় জাল রুপি এবং ৬ লক্ষ ৯২ হাজার দেশীয় জাল নোট জব্দ করা হয়। গত সোমবার রাতে প্রথমে দুইজনকে মহানগরের সালনা এলাকা ও পরবর্তীতে তাদের তথ্য অনুযায়ী অপর দুই ব্যক্তিকে ঢাকা জেলার সাভার থেকে গ্রেফতার করে পুলিশ।

 

 

গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার হাতপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোঃ মাজহারুল ইসলাম ওরফে সবুজ(২৫), কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুকদেব গ্রামের মৃত গফুল আলীর ছেলে মোঃ ছামিউল ইসলাম(৩০) সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর থানার গনগাও গ্রামের মোঃ রমজান আলীর ছেলে মোঃ খোরশেদ আলম ওরফে গিট্টু(৩২) কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার দোলপকুঠি এলাকার আজিমুদ্দিন ওরফে আজিমুদ্দির ছেলে মোঃ ছালেক(২৭)। গ্রেফতারকৃতরা ঢাকা ও গাজীপুর জেলায় বাসা ভাড়া করে আসছে বলে জানায় পুলিশ।

 

 

সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিএমপি’র ডিবি (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান জানান, ভারতীয় রুপি ও দেশীয় জাল নোট ক্রয়-বিক্রয়ের গোপন খবরে মহানগরের সালনা এলাকায় অভিযান পরিচালনা করে মাজহারুল ইসলাম ও ছামিউলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছে থাকা শপিং ব্যাগ ও লুঙ্গির পিছনের অংশে গোজা অবস্থায় ভারতীয় রুপি ও জাল নোট উদ্ধার করা হয়। বাংলাদেশী টাকায় যার পরিমাণ ৩লক্ষ ৫০হাজার টাকা। পরে তাদের জিজ্ঞাসাবাদে চক্রের অন্য দুই সদস্যকে সাভার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ভারতীয় ও দেশীয় জাল নোট উদ্ধার করে পুলিশ। এঘটনায় জিএমপি’র সদর থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, আলাউদ্দিন নামে এক ব্যক্তি এসব জাল নোট প্রস্তুুত করে এবং সে মূলহোতা। আলাউদ্দিন নামের ওই ব্যক্তি গ্রেফতারকৃতদের মাধ্যমে সারা দেশের বিভিন্ন স্থানে জাল নোট সরবরাহ করে।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় জাল টাকা ক্রয়-বিক্রয়ের জন্য একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের স্বীকারোক্তিতে পাওয়া জাল নোট প্রস্তুতকারক ও মূলহোতা আলাউদ্দিনসহ এ চক্রের বাকী অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর