নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুর মেট্রোপলিটনে কাশিমপুর থানা পুলিশ লাল মিয়া (৪০) নামের ভুয়া পুলিশ পরিচয় দানকারী এক প্রতারককে আটক করেছে । ২৯ মে বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কাশিমপুর থানাধীন ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ (পুকুরপাড়) তালতলা তিন রাস্তার মোড় এলাকা থেকে আটক করে। উক্ত প্রতারক লাল মিয়া প্রতারণার উদ্দেশ্যে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে বিভিন্ন লোকজনকে পরিচয় দিচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানার এসআই শিবলু মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়দানকারী লাল মিয়াকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- গাজীপুর মহানগরের কাশিমপুর থানার বারেন্ডা গ্রামের মৃত আঃ মজিদ মিয়ার ছেলে লাল মিয়া। এসময় তার কাছ থেকে একটি পুরাতন হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ভুয়া পুলিশ পরিচয় দানকারী লাল মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।