বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

গাজীপুরে ভেজাল খাদ্য কারখানায় এনএসআই ও ভোক্তা অধিদপ্তরের অভিযান

রিপোর্টারের নাম / ১৯৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, মে ১২, ২০২৪, ৯:১৪ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

 

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ১৩ নং ওয়ার্ড ইটা হাটা কলাবাগান এলাকায় ভেজাল খাদ্য কারখানায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার ও এনএসআই।

 

রবিবার(১২ মে) দুপুুরে ভেজাল রোধে একটি নকল শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে এনএসআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পুলিশ যৌথ এ অভিযান চালিয়েছেন।

এনএসআই’র দেয়া তথ্যের ভিত্তিতে এনএসআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা সহকারী পরিচালক শরিফুল ইসলামের নেতৃত্বে ও বাসন থানা পুলিশের যৌথ সমন্বয়ে মহানগরীর বাসন থানাধীন ইটাহাটা এলাকায় ইটাহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ছাপড়া মসজিদের গলিতে বোরহান উদ্দিন নকল শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় নামীয় ব্যান্ড প্রতিষ্ঠান প্রাণসহ বিভিন্ন কোম্পানির লোগো সম্বলিত নকল জুস (প্রায় ১৫০০ টি), চিপস, সয়াবিন তৈল, চকোলেটের মোড়ক, জুসের খালি বোতল (৭০০০ থেকে ৮০০০ হাজার) জব্দ করা হয়।

 

অভিযান চলাকালে কারখানার মালিক ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় । ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জানান র্দীঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে নকল খাদ্য পন্য উৎপাদনকারী চক্রটি গোপনে শিশুখাদ্য সহ অন্যান্য খাদ্য বাজারজাত করে আসছিল মর্মে তথ্যের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করা হয় ।

 

তিনি বলেন কারখানা সাময়িক সিলগালা করা হয়েছে । কারখানার মালিক অভিযানের খবর পেয়ে আগে থেকেই কারখানার লোকজন সড়িয়ে দিয়ে নিজেও পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর