শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

গাজীপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ১৭৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩, ৮:১২ অপরাহ্ণ

সুমন গাজী:

 

নারীদের ক্ষমতায়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীদের বয়স্কভাতা, বিধভা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন ভাতা প্রদানসহ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড নারী সমাজে পৌঁছে দিতে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগ সরকার গঠনে নৌকা মার্কায় ভোট দিয়ে সহযোগীতা করতে গ্রামের মহিলাদের নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন এর বাড়ীতে এ মহিলা সমাবেশে গাজীপুর জেলা পরিষদের সদস্য মাহমুদা ইয়াসমিন মোক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের চেয়াম্যান আব্দুল জলিল, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, আওয়ামীলীগ নেতা আলী আসকর, রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক, মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট সেলিনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক তনু রানী দেবনাদ, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লসহ অন্যান্যরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর