শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

গাজীপুরে মাওনা–কালিয়াকৈর আঞ্চলিক সড়কের পিকআপ-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৫

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৪৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার 

 

 

গাজীপুরের শ্রীপুরে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হতাহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মাওনা–কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মানসুরাবাদ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর গামী একটি পিকআপের সঙ্গে বিপরীতদিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি মানসুরাবাদ মোড়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিএনজির এক নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপর এক নারী যাত্রী ও সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ চালকের সহকারী সামসুলকে আটক করেছে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নারী যাত্রীর বিষয়টি এখনও নিশ্চিত নয়। আহতদের চিকিৎসা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর