শামীম আল মামুন স্টাফ রিপোর্টার
ইং ০৩/১২/২০২৩ তারিখ জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ,জনাব মাহাতাব উদ্দিন এর দিক নির্দেশনায় জয়দেবপুর থানার এসআই/খালেকুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া ২৮০ (দুইশতআশি) পিস ইয়াবা ট্যাবলেট যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৮৪০০০/-টাকা সহ ১। মোঃ রুবেল মিয়া(৩২)’কে জয়দেবপুর থানাধীন পূর্ব ডগরী সাকিনস্থ ধৃত আসামী মোঃ রুবেল মিয়া এর বর্তমান ঠিকানার বসত বাড়ির হইতে গ্রেফতার করেন।এ সংক্রান্তে এসআই/খালেকুজ্জামান এর লিখিত এজাহারের ভিত্তিতে অত্র থানায় নিয়মিত মামলা রুজু হয়। আসামিকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।