মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

গাজীপুরে মানিক্য যাধবের রথযাত্রা ও রথমেলা উদ্বোধন

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ১৫৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুন ২৭, ২০২৫, ২:৫১ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত প্রায় দুইশ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে। শুক্রবার ২৭ জুন সকালে গাজীপুর মহানগরর রথখোলায় আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়।

প্রধান অতিথি ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ। সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহম্মদ হোসেন ভূইয়া। আরো উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোতাছের বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সোহেল রানাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

রথযাত্রা উপলক্ষে পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়। পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ, রথ সংশ্লিষ্ট ও হাজারো পূণ্যার্থী সম্মিলিতভাবে ভক্তি সহযোগে রথ টান দিয়ে রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন।

রথ টানের মধ্য দিয়ে মাণিক্য মাধব আজ (২৭ জুন) নিজ বাড়ি থেকে শ্বশুড় বাড়ি যাচ্ছেন। আগামী শনিবার (৫ জুলাই) উল্টো রথযাত্রার মাধ্যমে শ্রী মাণিক্য মাধব নিজ বাড়ি ফেরার মধ্যদিয়ে শেষ হবে এ রথযাত্রা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর