বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

গাজীপুরে মুক্তিপণ না পেয়ে যুবককে হত্যা: মূলহোতা শিবলী গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ১২৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪, ৮:১২ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগরের সামান্তপুর এলাকায় মুক্তিপণ না পাওয়ায় নাঈম মাঝি (২৪) নামে এক যুবককে হত্যা করে ফেলে যাওয়ার ঘটনার মূলহোতা ওয়াই.এম.ওয়াই. সিদ্দীকি শিবলীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর ২০২৪) গভীর রাতে র‌্যাব-১ এর আভিযানিক দল গাজীপুরের জয়দেবপুর থানাধীন সিড়িরচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

জানা যায়, গত ১৫ অক্টোবর সামান্তপুর এলাকার একটি ধানক্ষেতে হাত-পা বাঁধা, আঘাতের চিহ্নযুক্ত ও আঙুল কাটা অবস্থায় নাঈমের মরদেহ পাওয়া যায়। তার ডান চোখ ও কপালে আঘাতের চিহ্ন ছিল এবং দুই হাতের আঙুল কাটা ছিল। জিএমপি সদর থানা পুলিশ সুরতহাল রিপোর্ট ও প্রাথমিক তথ্য সংগ্রহ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় এবং পরে আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে দাফনের ব্যবস্থা করে। পরবর্তীতে ভিকটিমের ছোট ভাই থানায় মামলা দায়ের করলে, মামলার তদন্ত শুরু হয়।

র‌্যাব-১ সূত্রে জানা যায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শিবলীকে গাজীপুরের সিড়িরচালা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে শিবলী স্বীকার করেন যে, গত ১৪ অক্টোবর ভিকটিম নাঈমকে অপহরণ করে ৫০,০০০ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে নাঈমকে নির্মমভাবে হত্যা করা হয় এবং পরিচয় গোপন রাখতে আঙুল কেটে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত শিবলীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর