বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

গাজীপুরে রেলক্রসিংয়ের পাশে খুঁটির সঙ্গে ঝুলানো একটি শপিং ব্যাগ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টারের নাম / ৩১৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ৬:৪১ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা:

 

গাজীপুরে রেলক্রসিংয়ের পাশে খুঁটির সঙ্গে ঝুলানো একটি শপিং ব্যাগ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর ভুরুলিয়া এলাকা থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ রেলপথের ভুরুলিয়া রেলক্রসিং এলাকায় একটি খুঁটির সঙ্গে সাদা শপিং ব্যাগ ঝুলেছিল। স্থানীয় কয়েকজন ব্যক্তি ব্যাগটি খুললে একদিন বয়সী নবজাতকের লাশ দেখতে পান। বিষয়টি তারা পুলিশকে জানালে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা নবজাতকের লাশ ফেলে রেখে গেছেন, তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর