সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

গাজীপুরে শহীদ নূরে আলমের প্রথম শাহাদাতবার্ষিকী পালিত

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৬৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুলাই ২০, ২০২৫, ১০:৩৫ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি

 

গণঅভ্যুত্থানের শহীদ ও গাজীপুর মহানগর যুবদলের বাসন থানা শাখার ১৮ নম্বর ওয়ার্ডের নেতা নূরে আলমের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২০ জুলাই) গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোঃ সাজেদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু।

 

স্মরণসভায় বক্তারা বলেন, শহীদ নূরে আলম গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন দিয়ে অমরত্ব লাভ করেছেন। তার আত্মত্যাগ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মহান অনুপ্রেরণা। তারা আরও বলেন, রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে শহীদ নূরে আলমের সংগ্রাম ছিল সাহস, চেতনা ও দৃঢ়তার প্রতীক।

 

অনুষ্ঠানে গাজীপুর মহানগর যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে শহীদ নূরে আলমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর