শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

গাজীপুরে শিশু বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৮৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫, ৪:৫২ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানাধীন লতিফপুর বুইড়া মার্কেট এলাকায় আল-আমিন (১২) নামের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ । অভিযুক্ত শিক্ষকের নাম আশরাফুল ইসলাম (৩০)। ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চর-বড়ভিলা গ্রামের আব্দুল হাকিমের পুত্র। গত সোমবার (০৭ জুলাই) সকালের দিকে এই বলাৎকারের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বলাৎকারের অভিযোগে গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম বিগত কিছুদিন ধরে কাশিমপুরের ২নং ওয়ার্ডের লতিফপুর (বুইড়া মার্কেট) এলাকায় ত্বারবিয়াতুল উম্মা নূরানী মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ওখানে বসবাস করে আসছিলেন। সোমবার (০৭ জুলাই) সকালের দিকে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করা হলে শিশুটি কৌশলে বিষয়টি পরিবারকে জানান। পরে শিশুটির পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে প্রথমে মাদ্রাসার পরিচালনা কমিটিকে অবহিত করেন। ঘটনার বিষয়টি সত্যতা পাওয়ায় মাদ্রাসার পরিচালনা কমিটি ও স্থানীয় এলাকাবাসী কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শিক্ষক আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে। বলাৎকারের শিকার শিশুর বড় ভাই নাদিম হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানিয়েছেন, গ্রেফতারকৃত শিক্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর