বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

গাজীপুরে সংবাদকর্মীদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময়

রিপোর্টারের নাম / ১৪৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪, ১১:০৭ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মেট্রেপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

 

বৃহস্পতিবার সকাল ১১টায় জিএমপি’র হেডকোয়ার্টার কনফারেন্স রুমে গাজীপুরের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় করেন।

 

মতবিনিময়কালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, পুলিশের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা উঠে গিয়েছিল, পুলিশ দানবে পরিণত হয়েছিল।

 

সরকারের আস্কারায় এমন দানবে পরিণত হয়েছিল পুলিশ, পুলিশ বলেবেড়াত আমরা সরকার বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই। সেই পুলিশ কি টিকতে পেরেছে? পারেনি।

 

তাই এ দাম্বিকতা ঠিক না। যার কাজ যেটি তাকে সেটিই করতে দেয়া উচিত। সেই দানব পুলিশ কিন্তু আজ অসহায় পুলিশ হয়ে গেছে। সমাজ এখন খুব ভঙ্গুর অবস্থায় আছে। কারণ পুলিশ এখনো মৃত। আবার পুলিশকে সাহস জোগাতে হবে। যে সাহসী পুলিশ শত্রু র বিরুদ্ধে লড়াই করবে, আসামির বিরুদ্ধে লড়াই করবে।

 

তিনি বলেন, আমাদের পুলিশের বিরুদ্ধে একটি জিনিস সব সময় বলে দুষ্টের দমন সিষ্টের সেবক। আমরা গত কয়েক বছর দুষ্টের দমনও করিনি আর সিষ্টের সেবনও করিনি। গায়েবি মামলা দিয়েছি। গুম, খুন করেছি এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি। এটি থেকে বেরিয়ে এসে যারা ক্রাইম করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।

 

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলে, গেল সরকারের বিদায়ে সাংবাদিকরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। সত্য প্রকাশ করবেন, আমাদের দোষ ত্রুটি তুলে ধরবেন। তবে অনুরাগ বা বিরাগের বশবতি হয়ে কিছু লিখবেন না।

 

গেল ১১ নভেম্বর টিএনজেড গ্রুপে ৫টি কারখানার শ্রমিকদের আন্দোলনের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনায় ওই কারখানার শ্রমিক ছাড়া অতিরিক্ত কারা ছিল তা খুঁজে বের করবে পুলিশ।

 

মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদুল হাসান, রিয়াজ উদ্দিন আহমেদ, উপ-পুলিশ কমিশনার আকবর আলী মুনসি, নাজির আহমেদ খান, আলমগীর হোসেন, আবু তোরাব মোঃ সামসুর রহমান, মোঃ ইব্রাহিম খান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, রেজাউল বারী বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর