রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

গাজীপুরে সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী কর্মচারী মৃতদেহ উদ্ধার 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৩৫৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, মে ১৯, ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গি পূর্ব থানাধীন গাজীবাড়ি পুকুরপাড় হতে সমাজকল্যাণ অধিদপ্তরের এক তৃতীয় শ্রেণির কর্মচারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৯ মে সোমবার ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীবাড়ি পুকুরপাড় এলাকার একটি ভবনের তৃতীয় তলায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত লিখন আক্তার (২৫) শ্রবণ ও বাকপ্রতিবন্ধী। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। তিনি কম্পিউটার অপারেটর হিসেবে সমাজকল্যাণ অধিদপ্তরে কর্মরত ছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাশের ফ্ল্যাটের বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় পায়, যা বাইরে থেকে বন্ধ করা ছিল। টঙ্গী পূর্ব থানার এসআই আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা, লিখন আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তার শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আমরা বিভিন্ন ক্লু সংগ্রহ করছি।

জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা প্রক্রিয়াধীন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর