বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

গাজীপুরে সাংবাদিকতায় সম্মাননা পেলেন মোঃ এনামুল হক

রিপোর্টারের নাম / ২১৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ১, ২০২৩, ৯:৫৮ পূর্বাহ্ণ

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার:

 

গাজীপুরে জনতার নিঃশ্বাস পত্রিকার ৩০ বছর পূর্তিতে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সাহসী সাংবাদিকতায় সম্মাননা স্মারক পেলেন দৈনিক আজকের আলোকিত সকালে স্টাফ রিপোর্টার মোঃ এনামুল হক।

দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী তথ্যভিত্তিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাহসী ভূমিকা এবং সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

সোমবার(২৭ ফেব্রুয়ারী) বিকেলে গাজীপুর সদর উপজেলার শ্যামলী রিসোর্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক তুলে দেন গাজীপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী।

জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে, নির্বাহী সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ডক্টর রিপন আনসারী,বিশেষ অতিথি ছিলেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাতাব উদ্দিন সিকদার,আর জে এফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, মেজর(অবঃ)আসাদুজ্জামান বিএসএনপিএস এর মহাসচিব শামসুল আলম প্রমুখ। পরে কেক-কেটে পত্রিকাটির ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর