গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আবুল কালাম আযাদ। রোববার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন এবং সমস্যা সমাধানে আস্বস্থ করেন। তিনি বলেন , আমরা পুলিশ সদস্যরা মানবিক পুলিশ হোসেবে কাজ করবো , মানবতার ফেরিওয়ালা হয়ে নয়, সঠিকভাবে পুলিশের দায়িত্ব পালনে তার নেতৃত্বে পুলিশ বদ্ধপরিকর বলেও জানান তিনি । পূর্বের পুলিশ সদস্য এবং বর্তমান পুলিশ সদস্যের পেশাদারিত্ব ব্যাপক পরিবর্তন থাকবে। পুলিশের পেশাদারিত্ব বজায় রাখতে তিনি কাজ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন পুলিশ সুপার। এ সময় শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা এবং পরামর্শ চান তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, রবিউল ইসলাম এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।