মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

‎গাজীপুরে সাংবাদিকের প্রয়াত মায়ের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৬০ টাইম ভিউ
আপডেট : শনিবার, আগস্ট ২৩, ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

‎গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক কোষাধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক আল আমীন এর প্রয়াত মায়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ আগস্ট ‎শনিবার বাদ আছর গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বাসন থানা সংলগ্ন নিজ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের প্রধান নির্বচন কমিশন অধ্যাপক শামসুল হুদা লিটনের সভাপতিত্বে ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ সদস্য মোঃ ইব্রাহীম খলিলের পরিচালনায় দোয়া মাহফিল পূর্ব স্মরণ সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজি, সহকারী নির্বাচন কমিশনার মোঃ আক্তারুজ্জামান,গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ছানাউল্লাহ নূরী, সাবেক সহ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, আহবায়ক কমিটির সদস্য হাজ্বী কামাল চৌধুরী, মোঃ জসিম উদ্দিন প্রধান, সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক দপ্তর সম্পাদক নাছির উদ্দীন নাছির, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম মানিক,মো: পারভেজ মিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য আওলাদ হোসেন, মোঃ নজমুল হক, মোঃ আলমগীর, হেলেনা আক্তার, নাসিমা আক্তার তমা, মরিয়ম বেগম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

‎আলোচনা শেষে সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক কোষাধ্যক্ষ আল আমিন এর প্রয়াত মায়ের বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সহ-সভাপতি মোঃ ইব্রাহীম খন্দকার।

‎গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক দপ্তর সম্পাদক মোঃ নাছির উদ্দীন ও সদস্য মোঃ পারভেজ মিয়ার সার্বিক সহযোগিতায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত লোকজনের মধ্যে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর