রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজারহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম / ৫৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম

 

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে রাজারহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর বারোটায় রাজারহাটের ট্রাফিক মোড়ে উপজেলার সকল সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সরকার অরুণ যদুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আসাদুজ্জামান আসাদ, আঃ কুদ্দুস, আনিছুর রহমান লিটন, আইয়ুব আলী আনছারি, প্রহলাদ মন্ডল সৈকত, রমেশ চন্দ্র সরকার, খন্দকার আরিফ, মোহাম্মাদ আলী এটম, রবিউল ইসলাম রাজু ও হামিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। সাংবাদিকের সুরক্ষা সহ তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার কার্যকর করার জোর দাবি জানান।

 

এ সময় রাজারহাট উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর