শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

গাজীপুরে সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

রিপোর্টারের নাম / ১০৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪, ৬:১১ অপরাহ্ণ

মোঃনসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

 

টঙ্গী ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন আদালত-২। রবিবার (২২ ডিসেম্বর) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে নিয়ে আসা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড চাওয়া হয়।পরে ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।গত শুক্রবার ভোর রাত ৪ ঘটিকায় অভিযান চালিয়ে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মোয়াজ বিন নূরকে গ্রেফতার করা হয়।পরে সকাল ৭টার দিকে মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানায় মোয়াজ বিন নূর কে হস্তান্তর করা হয়।এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন।গত ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় যুবায়ের ও সাদপন্থীরা। এতে নিহত হন ৪ জন। আহত হন শতাধিক। সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর