বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

গাজীপুরে সার ডিলারদের নীতিমালা বহাল ও কমিশন বাড়াতে স্মারকলিপি

গাজীপুর প্রতিনিধি / ৭১ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরে সার ডিলাররা বিদ্যমান সার নীতিমালা ২০০৯ বহাল ও সার বিক্রির কমিশন যৌক্তিক পর্যায়ে বাড়ানোর দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে। ১৯ অক্টোবর রোববার সকাল এগারোটায় জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের পক্ষ থেকে নেতৃবৃন্দ বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

গাজীপুর জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) সভাপতি হাজ্বি মোঃ আঃ কাদির মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক সার ডিলার সমবেত হয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেন।

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন খাদ্য উৎপাদন তথা কৃষির সার্বিক উন্নতির লক্ষ্যে সার নির্ভর বাংলাদেশে রাসায়নিক সারের সুষ্ঠু উৎপাদন, আমদানি, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনা তথা কৃষির উন্নয়নে ১৯৯৪ সাল থেকে প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন। দীর্ঘ তিন দশক যাবত এ সংগঠনটি সরকারের কৃষি শিল্প ও বানিজ্য মন্ত্রনালয়ের সাথে সমন্বয় করে কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । সরকারের সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে দেশব্যাপী ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সুশৃঙ্খল ভাবে কৃষকদের সার বিতরণ করে আসছে।

বিগত দিনে গাজীপুরসহ সারাদেশে সার বিতরণে কোনো ধরনের সংকট সৃষ্টি হয় নি। বর্তমান সরকার বিদ্যমান নীতিমালা ২০০৯ পরিবর্তন করেছে। এতে সংশ্লিষ্ট সকল সার ডিলাররা হতাশ হয়েছেন।
এব্যাপারে গাজীপুর জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার বলেন,বাস্তবতার আলোকে নীতিমালা পরিবর্তন করতে হলে অংশীজনের সাথে আলোচনা করে তা করতে হবে। তাই সার ডিলারদের দাবি বিদ্যমান নীতিমালা বজায় রেখে তাদের ব্যবসায়িক কমিশন বাড়াতে হবে।স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন ফকির, নারায়ন চন্দ্র বণিক, আব্দুল মান্নান, শামসুল আলম প্রমুখ।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সারবিষয়ক জাতীয় কমিটির সভায় সার পরিবেশক, নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ অনুমোদন করা হয়। যা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে ঘোষণা করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর