শামীম আল মামুন স্টাফ রিপোর্টার
গাজীপুরে জনতার নিঃশ্বাস পত্রিকার ৩০ বছর পূর্তিতে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সাহসী সাংবাদিকতায় সম্মাননা স্মারক পেলেন দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক।
দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী তথ্যভিত্তিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাহসী ভূমিকা এবং সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
সোমবার(২৭ ফেব্রুয়ারী) বিকেলে গাজীপুর সদর উপজেলার শ্যামলী রিসোর্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক তুলে দেন গাজীপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী।
জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে, নির্বাহী সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ডক্টর রিপন আনসারী,বিশেষ অতিথি ছিলেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাতাব উদ্দিন সিকদার,আর জে এফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, মেজর(অবঃ)আসাদুজ্জামান বিএসএনপিএস এর মহাসচিব শামসুল আলম প্রমুখ। পরে কেক-কেটে পত্রিকাটির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।