শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে

স্টাফ রিপোর্টার গাজীপুর / ৫৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টর, গাজীপুরঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানাধীন রৌওশন মার্কেট এলাকায় সৎ মাকে হত্যার ঘটনা ঘটে।১৪ ফেব্রুয়ারি শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটে, নিহত গৃহবধূ আমিরন নেছা (২৮) ওই এলাকার বাসিন্দা লাট মিয়ার মেয়ে। তিনি স্বামী বাবুল মিয়ার সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন।নিহতের স্বামী বাবুল মিয়া জানান, আমিরন নেছা তার তৃতীয় স্ত্রী। দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই দ্বিতীয় স্ত্রীর ছেলে রাব্বি কয়েকজন সহযোগী নিয়ে ভোরে বাড়িতে আসে। সে সময় তিনি বাসায় উপস্থিত ছিলেন না।অভিযোগ অনুযায়ী, তারা বাইরে থেকে দরজা খুলে ঘরে ঢুকে আমিরন নেছার মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও রাব্বির বিরুদ্ধে তার বাবাকে ভয়ভীতি দেখিয়ে জমি বিক্রির কয়েক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খালিদ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর