মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

গাজীপুরে হত্যা মামলায় কৃষকলীগ নেতা কামাল মন্ডল ডিবির হাতে গ্রেফতার

রিপোর্টারের নাম / ১৬৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, নভেম্বর ১৬, ২০২৪, ৯:০৮ পূর্বাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগর বাসন থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে চান্দনা এলাকায় পশমী সোয়েটার গার্মেন্টস ফ্যাক্টরীর সামনে ২০ শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতার উপর অতর্কিত ভাবে হামলার ঘটনায় বুধবার(১৩ ই নভেম্বর ২০২৪) রাতে ১৮ নং ওয়ার্ড থেকে হত্যা মামলা এজাহার ভুক্ত আসামী কৃষক লীগ নেতা কামাল মন্ডল কে গ্রেফতার করে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আসামি গাজীপুর জেলার বাসন থানা টেকন পাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে। ঘটনা সূত্রে জানা যায় ২০-০৭- ২০২৪ ইং তারিখে আসামি কামাল মন্ডল ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে নজরুল নামের এক ব্যক্তিকে হত্যা করে। পরে নিহতের স্ত্রী পূর্ণিমা বেগম বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই হস্ত্যা মামলার অন্যতম আসামী কৃষকলীগ নেতা কামাল মন্ডল কে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি)পুলিশের সুদক্ষ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাসন এলাকা থেকে গ্রেফতার করে। এলাকাবাসী সূত্রে জানা যায় আসামী কামাল মণ্ডল আওয়ামী লীগের নাম ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ পরিদর্শক মোঃশফিকুল ইসলাম। তিনি বলেন হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামী কামাল মন্ডল কে বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে রাতে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর